ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ: স্বামী গ্রেপ্তার

সংগ্রহীত

যশোরে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর ও গলা চেপে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে মো:. গোলাম রসুল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার গোলাম রসুল কোতোয়ালি থানার বলরামপুর মধ্যপাড়ার মৃত শামসের বিশ্বাসের ছেলে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় গোলাম রসুলের সঙ্গে ইলিয়াস হোসেন নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২১ অক্টোবর পারিবারিকভাবে গোলাম রসুলের সঙ্গে বাদীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর বিভিন্ন সময়ে গোলাম রসুল স্ত্রীর কাছে যৌতুক দাবি করতে থাকেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

পুলিশের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে গোলাম রসুল ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই নারী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাতে গোলাম রসুল শ্বশুরবাড়িতে গেলে তাকে সংসার করার জন্য বোঝানো হয়। তখনও তিনি ৩ লাখ টাকা যৌতুক না দিলে স্ত্রীকে সংসারে নেবেন না এবং প্রয়োজনে অন্যত্র বিয়ে করবেন বলে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, মামলার প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কায় পুলিশ তার জামিনের বিরোধিতা করে আদালতে তাকে কারাগারে রাখার আবেদন করেছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ: স্বামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x