জানা গেছে, কনসার্ট আয়োজন নিয়ে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়। তাদের দাবি, কনসার্টে গান-বাজনার আয়োজন শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধ করার দাবি জানান।
শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ১৯ আগস্ট ২০২৬ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন।
স্মারকলিপিতে ইমাম-উলামারা আরও বলেন, এর আগে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে সেগুলো অনুষ্ঠিত হতে পারেনি। এবারও একই ধরনের অনুষ্ঠান হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ কারণে ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে নির্ধারিত কনসার্ট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে বিশেষ অনুরোধ জানান তারা।
স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও দেওয়া হয়েছে বলে জানান ইমাম-উলামা পরিষদের নেতারা।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসন কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়।
কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে অ্যাশেজ ব্যান্ড। সেখানে তারা লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’
তবে স্থগিত হওয়া কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
সূত্র: দৈনিক ইত্তেফাক।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন