ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ‘উসকানি’র অভিযোগ নুরের

সংগ্রহীত

বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক শক্তি বিভ্রান্তিকর প্রচার চালিয়ে সাধারণ মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দেশে নিজস্ব গ্যাসের মজুদ সীমিত। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ও কয়লাসহ বিভিন্ন জ্বালানি প্রয়োজন হয়। এর একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় এবং এসব আমদানিতে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়।

তিনি বলেন, দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার পরিস্থিতি বিবেচনায় সরকারকে সতর্কতার সঙ্গে ব্যয় পরিচালনা করতে হচ্ছে। তাঁর দাবি, আগের সরকারের দীর্ঘ সময়ের দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সংকটকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এর আগে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই শহীদদের কবর জিয়ারত করেন নুরুল হক নুর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ‘উসকানি’র অভিযোগ নুরের

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x