ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয় বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল।

তিনি জানান, নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট আবেদন করেছেন। আবদুল হান্নান মাসউদের নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ তুলে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের আবেদন করা হয়েছে।

আইনজীবী ইব্রাহিম খলিল জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতেই হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিলের আবেদন করা হয়েছে।

সূত্র: ভোরের কাগজ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x