ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

শ্যামনগর কৈখালীতে সরকারি খাল দখল, জলাবদ্ধতায় ভোগান্তিতে কৃষক।

সংগ্রহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের সরকারি খাল দখল করে পুকুর ও বসতভিটা নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বৈশখালী মৌজার দাগ নং-৭১৮, খতিয়ান নং-০১ এর সরকারি খালটি কয়েকজন ব্যক্তি দখল করে নিয়েছেন। এতে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। 

অভিযোগ রয়েছে, দখলকারীদের মধ্যে কয়েকজন পানি নিষ্কাশনের পক্ষে থাকলেও মাত্র ৩টি পরিবার ওই সরকারি জমিকে নিজেদের সম্পত্তি মনে করে পানি নিষ্কাশনের পথে বাধা দিচ্ছে।

খাল দখলের ফলে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে:

১. আমন ধানের জমি, বসতভিটা, পুকুর ও গাছপালার ক্ষতি হচ্ছে।  

২. জলাবদ্ধতার কারণে এখনও এলাকায় ধান রোপণ করা সম্ভব হয়নি।  

৩. মসজিদে যাতায়াতের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।  

৪. মসজিদের পুকুরে খালের পানি ঢুকে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।  

৫. এলাকার একমাত্র খাবার পানির দিঘিতে খালের পানি প্রবেশ করায় দূষণের আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী কৃষকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শ্যামনগর কৈখালীতে সরকারি খাল দখল, জলাবদ্ধতায় ভোগান্তিতে কৃষক।

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x