সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্যারোলের অনুমোদন দেওয়া হয়। এর আগে পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোলের আবেদন করা হয়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তির আবেদন করা হয়। বুধবার দুপুরে দীপু মনির মেয়ে কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। পরে পরিবারের সদস্য ও আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলের আবেদন জমা দেন।
মুন্সীগঞ্জ জেলা কারাগারে বর্তমানে আটক রয়েছেন দীপু মনি। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার নির্ধারিত সময়ে তাঁকে কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্যই দীপু মনির প্যারোলের আবেদন করা হয়েছিল।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন