ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ১০

সংগ্রহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই নেতা ও তাঁদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি রাজনৈতিক কার্যালয় ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং একই কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল জলিল সম্পর্কে আপন ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে আধিপত্য বিস্তার ও দলীয় প্রভাব নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আব্দুর রউফের পক্ষের আবুবক্কর সিদ্দিক, মফিজুল ইসলাম, ইয়ানবী, বাবুল হোসেন ও রফিকুল ইসলাম এবং আব্দুল জলিলের পক্ষের সবুর খান ও আব্দুল লতিফসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুর রউফ অভিযোগ করেন, এর আগেও প্রতিপক্ষের লোকজন তাঁর অনুসারীদের বাড়িঘরে আগুন দেওয়াসহ তাঁকে হত্যার চেষ্টা করেছে। বুধবার প্রায় দুই মাস পর দলীয় কার্যালয়ে অবস্থানকালে তাঁর ও তাঁর অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল জলিল। তাঁর দাবি, পূর্ববিরোধের জেরে তাঁর এক অনুসারীর ওপর হামলা করা হয়। পরে তাঁকেও দলীয় কার্যালয়ে আটকে মারধর করা হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু বলেন, দুই ভাইয়ের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। ঘটনাটি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x