নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ ও ইবাদতের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বিদ্যালয়ের সভাপতি সারোয়ার জাহান রাজু।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং নিয়মিত ইবাদতের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। তার এই উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের প্রতি মনোযোগী করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতির এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করবে এবং তাদের চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
এদিকে, সভাপতির এই ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে অত্র এলাকার মানুষের মধ্যেও ব্যাপক প্রশংসা দেখা দিয়েছে। অনেকেই তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম।
মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সারোয়ার জাহান রাজুর এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন