ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পোরশা উপজেলার দ্বাদশ শ্রেণীর কলেজ শিক্ষার্থীর ৫ তলা ভবন থেকে পড়ে অকাল মৃত্যু

ঢাকার উত্তরায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে আব্দুল মমিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন মোমিন। পরে তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মমিন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নিতপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক সহযোগিতার জন্য পড়াশোনার পাশাপাশি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের ভাই মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মমিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে পোরশা থানার মাধ্যমে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

পোরশা উপজেলার দ্বাদশ শ্রেণীর কলেজ শিক্ষার্থীর ৫ তলা ভবন থেকে পড়ে অকাল মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x