প্রতিবেদনে বলা হয়েছে, বাদঘিস প্রদেশের ওই কমান্ডার বাবার ঋণের বিষয়টি সামনে এনে সেদিকাকে মাত্র ১২ বছর বয়সে জোর করে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর তাকে বিয়েতে সম্মত হওয়ার জন্য চাপ দেওয়া হয়। তবে সেদিকা সেই বিয়েতে রাজি হননি।
পরবর্তীতে প্রভাব খাটিয়ে স্থানীয় একটি আদালতের মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সে সেদিকাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ১৭ বছর বয়সী এই কিশোরী গত ২১ মাস ধরে তালেবানের একটি কঠোর কারাগারে বন্দি রয়েছেন।
অভিযোগ রয়েছে, বিয়েতে রাজি করানোর জন্য কারাগারে তাকে মারধরসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতিতে সেদিকা মানসিকভাবে ভেঙে পড়েছেন। অন্যদিকে মেয়ের কষ্টের ঘটনায় তার মাও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই তালেবান জোরপূর্বক ও বাল্যবিবাহের মাধ্যমে আফগান নারীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ রয়েছে।
সূত্র: ডেইলি মেইল।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন