ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

নিখোঁজের একদিন পর খাল থেকে উদ্ধার স্কুলছাত্র ফাহিমের মরদেহ

সংগ্রহীত

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে মো. ফাহিম হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। 

নিহত ফাহিম গালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. সোহাগ হাওলাদারের ছেলে। সে নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

যেভাবে ঘটনা ঘটলো:

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল থেকে ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় মা ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। 

পরে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরের খালের ঘাটে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়। ফাহিম শারীরিক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং মৃগীরোগী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয়রা জাল দিয়ে খালে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে রাতে রাজাপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারাও ঘটনাস্থল পরিদর্শন করে।

অবশেষে বুধবার ফাহিমের দাদা আবদুল মান্নান হাওলাদার (৭৫) জাল দিয়ে খোঁজার সময় তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, "পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নিখোঁজের একদিন পর খাল থেকে উদ্ধার স্কুলছাত্র ফাহিমের মরদেহ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x