ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে যাচাই করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ লাইন্সের গেট ও কম্পাউন্ডে দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্স প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় উচ্চস্বরে গান-বাজনা বন্ধের দাবিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের গেটে গিয়ে প্রতিবাদ জানান। সেখানে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে মাদ্রাসাছাত্ররা পাল্টা ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশ সদস্য ও মাদ্রাসাছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন। পরে উত্তেজনাকর পরিস্থিতির কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে পুরো বিষয়টি বিস্তারিত তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত চলমান থাকায় অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অনুরোধ করার পরও উচ্চস্বরে গান-বাজনা চলছিল। মানুষকে কষ্ট দিয়ে গান শোনার অনুমতি ইসলাম বা সরকার কাউকেই দেয়নি।

পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফও ঘটনাটিকে অনভিপ্রেত উল্লেখ করেন। তিনি বলেন, কেউ অতি উৎসাহী হয়ে কোনো কিছু করে থাকলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লাইন্স ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x