স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় সলোমিয়ানস্কি এলাকার একটি শিশু হাসপাতালের জানালা ভেঙে যায়। পাশাপাশি কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপের নিচে থাকা হতাহতদের উদ্ধারে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, বেসামরিক অবকাঠামোয় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি ঘটানোর লক্ষ্যেই দীর্ঘ প্রস্তুতির পর রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে এই হামলা চালিয়েছে। কিয়েভের পাশাপাশি চেরনিহিভ অঞ্চলের গ্যাস অবকাঠামো এবং ওদেসা সীমান্ত এলাকাতেও হামলা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের সামরিক স্থাপনা, পরিবহন-লজিস্টিক কেন্দ্র ও গুদাম লক্ষ্য করে উচ্চ প্রযুক্তির নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় একটি রুশ ড্রোন ইউক্রেন সীমান্তসংলগ্ন রোমানিয়ার তুলচিয়া কাউন্টির একটি জনমানবহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।
এ পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে পোল্যান্ড প্রতিরোধমূলক সামরিক বিমান অভিযান শুরু করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা আরও জোরদার করেছে।
সূত্র: মানবজমিন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন