ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মেরিন সুলতানা

সংগ্রহীত

ঝালকাঠি জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মেরিন সুলতানা। বুধবার (২০ আগস্ট ২০২৬) সকালে ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সদের সাথে পরিচিত হন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলামের কাছ থেকে জেলার দায়িত্বভার বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সকল সার্কেল, থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

নবাগত পুলিশ সুপারের পরিচিতি:- 

জনাব মেরিন সুলতানা ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।  

ঝালকাঠিতে যোগদানের পূর্বে তিনি এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

নতুন পুলিশ সুপার যোগদান করায় ঝালকাঠি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মেরিন সুলতানা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x