বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশগ্রহণ করেন। এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তেলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।
আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পবিত্র কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসিরভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন হাফেজ অংশ নেন। প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক হাফেজ অংশগ্রহণ করেছেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ। প্রতিযোগিতার বিভিন্ন শাখার সেরা ৫০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের পরিমাণ ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। এর মধ্যে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া পেয়েছেন ৫ লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল। আয়োজকদের মতে, প্রতিযোগিতাটির ইতিহাসে এবারই সর্বোচ্চ পুরস্কার বাজেট নির্ধারণ করা হয়েছে।
সূত্র: এশিয়া পোস্ট নিউজ।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন