এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, সেখান থেকে সরে আসার অভিযোগে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তবে শেষ পর্যন্ত দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বৃহস্পতিবার বলেন, শুরুতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস পাওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৫৫ ভোট পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২০৮ জন তাকে ভোট দিয়েছেন।
বিএনপির বাইরে জোটসঙ্গীদের কাছ থেকে মির্জা ফখরুল তিনটি ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পেয়েছেন সাতটি ভোট।
সূত্র: দেশ রূপান্তর।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন