বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের দলের সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলের সিদ্ধান্ত এবং সাংগঠনিক শৃঙ্খলা সবাইকে শতভাগ মেনে চলতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
এর আগে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সংগঠিত, শক্তিশালী ও সুদৃঢ় করার উদ্দেশ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শীর্ষ নেতাদের নিয়ে বিশেষ সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের তৃণমূল সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও সক্রিয় করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে এ ধরনের সাংগঠনিক বৈঠক করছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন