ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, জরুরি সেবায় ফোন চোরের

গাজীপুর সদরের কড্ডা এলাকায় একটি নির্মাণাধীন পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুতের তার চুরির চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাঁচার জন্য তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার কড্ডার নির্মাণাধীন পাওয়ার প্লান্ট থেকে কামরুল নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।

পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, জরুরি সেবায় ফোন চোরের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x