ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

ঢাকার চারপাশে ৮ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা, চলছে আলোচনা

ঢাকার চারপাশে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নগরীর পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা দূর করা এবং যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য নদী-খাল রক্ষার কোনো বিকল্প নেই।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরে দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যারা কাজ করেন, তাদের নিয়ে আলোচনার তুলনায় সমালোচনাই বেশি হয়। তার মতে, যারা ঘরে বসে কোনো কাজ করেন না এবং ভালো উদ্যোগ সহ্য করতে পারেন না, তারাই বেশি সমালোচনা করেন। সব বিষয়েই দলবাজি এবং দলকে টেনে আনার চেষ্টা করা হয়।

তিনি বলেন, সরকার ক্লিন বাংলাদেশ ও গ্রিন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মীর শাহে আলম আরও বলেন, রাজধানীর চারপাশের নদী ও খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার এবং দখলমুক্ত করা সম্ভব হলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও মানুষের সুবিধা বাড়বে। ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

তিনি বলেন, নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল সংরক্ষণে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শুধু সরকারি উদ্যোগে খাল, নদী ও জলাশয় রক্ষা করা সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদেরও নিজেদের অবস্থান থেকে এ কাজে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনসম্পৃক্ততা আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকার চারপাশে ৮ লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা, চলছে আলোচনা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x