ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

লামায় শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ

শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে বান্দরবানের লামায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষিত ২০ জন নারীর হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। শুভসংঘ লামা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আমির হোসেন: যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক মেয়র, লামা পৌরসভা, রাশেদুল হক রাসেল, সহকারী তথ্য কর্মকর্তা, লামা, মো. নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), লামা থানা, মো. হোসেন, সাবেক সহকারী অধ্যাপক, সরকারি মাতামুহুরী কলেজ, মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, লামা প্রেস ক্লাব।

অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান। এ সময় শুভসংঘের কেন্দ্রীয় প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং শুভসংঘ লামা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, "বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল হতে বড় ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান অসচ্ছল পরিবারের জীবিকা অর্জনে সরাসরি সহায়তা করবে।"

সেলাই মেশিন পাওয়া সুবিধাভোগী নারীরা বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই আয় দিয়ে নিজেদের স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

লামায় শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x