ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জশনে জুলুসে নেতৃত্ব দিতে পাকিস্তান থেকে ঢাকায় সাবির শাহ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জশনে জুলুসে নেতৃত্ব দিতে পাকিস্তান থেকে ঢাকায় এসেছেন দেশটির রাজনীতিবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ আকিব আহমদ শাহ। বিমানবন্দরে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

আগামী রোববার ঢাকায় আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের। তাঁর অনুসারীরা তাঁকে হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধর বলে দাবি করেন।

সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় একজন ব্যক্তি। তিনি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক সিনেটর ছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

রাজনীতির পাশাপাশি ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সিরিকোট দরবার শরিফের সাজ্জাদানশীন এবং আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সফরে সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তাঁর এবারের ঢাকা সফর মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জশনে জুলুসে নেতৃত্ব দিতে পাকিস্তান থেকে ঢাকায় সাবির শাহ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x