শুক্রবার (২১ আগস্ট) সকালে সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার এক প্রেস বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন সামাজিক ও রাজনৈতিক সংগঠককে হত্যা করা চরম বর্বরতার পরিচয়। নারায়ণগঞ্জের বন্দর এলাকা চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটনার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি স্পষ্ট হয়েছে।
মাওলানা আবদুল জব্বার বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। চিহ্নিত খুনি এবং তাদের পেছনে থাকা মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কালক্ষেপণ না করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবিও জানানো হয়।
সূত্র: যুগের নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন