ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

পোরশায় মাদক, চুরি-ছিনতাই ও চোলাই মদের বিরুদ্ধে উঠান বৈঠক

নওগাঁর পোরশা উপজেলায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও চোলাই মদের বিরুদ্ধে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পোরশা থানা পুলিশের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয়দের নিয়ে মাদক ও বিভিন্ন অপরাধের ক্ষতিকর দিক এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

এ সময় মাদক ও চোলাই মদ সেবনের ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয়দের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

পোরশা থানা পুলিশের পক্ষ থেকে মাদক, চোলাই মদসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পোরশায় মাদক, চুরি-ছিনতাই ও চোলাই মদের বিরুদ্ধে উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x