ঢাকায় দশমিনা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির ফান্ড কার্যক্রম ও মতবিনিময় সভা
রাজধানী ঢাকায় দশমিনা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ফান্ড কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী আবু বকর সিদ্দীক।
সংগঠনের সভাপতি আকন মোহাম্মাদ বেলালের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি রিয়াজুল ইসলাম। এতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসায় অধ্যয়নরত দশমিনা উপজেলার মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুফতী আবু বকর সিদ্দীক বলেন, “দশমিনার মেধাবীরা দেশে ও দেশের বাইরে তাদের কৃতিত্বের জানান দিচ্ছেন, এটা আমাদের জন্য গর্বের। আমি আপনাদের সঙ্গে আছি। এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে এগিয়ে যাবে তারুণ্য। আপনাদের জন্য শুভকামনা।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বের বিকাশে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দশমিনার শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ফান্ড পরিচালনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন। এ সময় শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন