ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

চকরিয়ায় ৯০ জন লোকের কর্মসংস্থান তৈরির আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম।

, লামা (লামা উপজেলা  প্রতিনিধি:)

চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নকে বেকারমুক্ত ও স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগের আশ্বাস দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম। বমু বিলছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডের মোট ৯০ জন বেকার যুবককে সম্পূর্ণ বিনামূল্যে 'হিজামা' (কাপিং থেরাপি) প্রশিক্ষণের আয়োজন করার ঘোষণা দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ অর্থনীতি জোরদার করা এবং বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলার উদ্দেশ্যেই এ বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে যুবকরা যাতে নিজস্ব দক্ষতায় চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের বেকারত্ব দূর হয়, সেই লক্ষ্যেই এ আশ্বাস প্রদান করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, "বমু বিলছড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে যুবকদের বাছাই করে দক্ষ প্রশিক্ষক দ্বারা কাপিং থেরাপির প্রশিক্ষণ দেওয়া হবে। যুবসমাজ কর্মক্ষম হলে পুরো ইউনিয়নের চেহারা বদলে যাবে। তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করাই আমার মূল উদ্দেশ্য।"

সাইফুল ইসলামের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ ও যুবসমাজের প্রতিনিধিরা। তারা মনে করছেন, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবে রূপ নিলে এলাকার বেকার সমস্যা অনেকাংশে হ্রাস পাবে এবং যুবসমাজ ইতিবাচক কাজে উদ্বুদ্ধ হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চকরিয়ায় ৯০ জন লোকের কর্মসংস্থান তৈরির আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x