মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস উইং এবং সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন রাষ্ট্রপতি। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর শেষে সেখান থেকে প্রস্থান করবেন বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করেন। তার আগে একই দিন দুপুরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। সূত্র: প্রতিদিনের সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন