ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

রাজাপুরে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, বেলায়েত মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা

  ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ার অভিযোগে বেলায়েত মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৈকাঠি এলাকার বেলায়েত মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালানো হয়। এ সময় কারখানায় অত্যন্ত নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায়। পাশাপাশি তৈরি করা মিষ্টির মধ্যেও পোকা পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অস্বাস্থ্যকর পরিবেশ দ্রুত পরিষ্কার ও স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরির নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব বলেন, "জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাবার তৈরিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকল ব্যবসায়ীকে নির্দেশ দেওয়া হলো। অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাজাপুরে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, বেলায়েত মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x