ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

দারুল ইহসান মাদরাসার ১ম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

দারুল ইহসান হাফিজি ও কওমি মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, কালারাজা দাখিল মাদরাসা ও মাদরাসা শুরার অন্যতম সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদরাসা শুরার অন্যতম সদস্য জনাব জহির খান এবং অত্র মাদরাসার সদস্য গাজী মুহাম্মদ হাবিরুল ইসলাম।

অনুষ্ঠানে পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন—

কিতাব বিভাগ (তাইসির):

 হাফেজ সাইফুল ইসলাম

হিফজ বিভাগ:

 মুহাম্মদ আজিজুল ইসলাম

 মুহাম্মদ আবু নাঈম

নাজেরা বিভাগ:

মুহাম্মদ ইমাম বিন মনির কাজী

এ সময় উপস্থিত অতিথিবৃন্দ মাদরাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি তারা মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থী, শিক্ষক ও মাদরাসার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

দারুল ইহসান মাদরাসার ১ম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x