ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

কাঁঠালিয়ায় বাকি না দেওয়ায় ব্যবসায়ী ও ২ ছেলেকে কু/পি/য়ে জখম, হামলাকারী গ্রেফতার

আব্দুল্লাহ আল নোমানী, জেলা প্রতিনিধি ঝালকাঠি। 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দোকানে বাকি পণ্য না দেওয়ার জেরে এক ব্যবসায়ী ও তার দুই ছেলেকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। হামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আহতরা হলেন- কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়া বাজারের মুদি ব্যবসায়ী সমীর ঠাকুর (৫০) এবং তার দুই ছেলে লিখন ঠাকুর সহ দুই ছেলে আহত হন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (২০ আগস্ট) কচুয়া বাজারে সমীর ঠাকুরের দোকানে আসেন একই এলাকার মৃত ফারুক হাওলাদারের ছেলে "রাজা মিয়া"। তিনি দোকান থেকে বাকিতে মালামাল চান। সমীর ঠাকুর বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এর জেরে ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর রাজা মিয়া ধারালো চাকু নিয়ে এসে দোকানে অতর্কিত হামলা চালান। বাবার ডাকচিৎকার শুনে তাকে বাঁচাতে দুই ছেলে এগিয়ে এলে হামলাকারী তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে সমীর ঠাকুরের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্য দুইজনও হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করে।

কাঁঠালিয়া থানার ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বর্বরোচিত হামলার ঘটনায় কচুয়া বাজার ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় বাকি না দেওয়ায় ব্যবসায়ী ও ২ ছেলেকে কু/পি/য়ে জখম, হামলাকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x