ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, পাল্টা জবাব

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়ার দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রীতির রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রিয়ার বক্তব্যের পর এর জবাব দিয়েছেন প্রীতি চৌধুরী। পরে তাঁর সমর্থনে অবস্থান নেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মী এবং কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

বৃহস্পতিবার ঘটনাটির সূত্রপাত হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে প্রীতির আগের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাঁকে ‘সুযোগসন্ধানী’ বলেও মন্তব্য করেন প্রিয়া।

এর প্রতিক্রিয়ায় ফেসবুকে পোস্ট দেন প্রীতি চৌধুরী। সেখানে তিনি প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ জানান। ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে প্রীতিও প্রিয়ার রাজনৈতিক ভূমিকা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে প্রিয়ার সঙ্গে তাঁর কথোপকথনসংক্রান্ত আরও কিছু স্ক্রিনশট ও তথ্য প্রকাশ করার ইঙ্গিত দেন তিনি।

প্রীতি চৌধুরী ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে তাঁর সমর্থকেরা দাবি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘জুলাইযোদ্ধা’ উল্লেখ করে বিভিন্ন পোস্টও দেওয়া হচ্ছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের মধ্যে প্রীতি চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

এক ফেসবুক পোস্টে রাশিকুজ্জামান প্রীতম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী কলেজে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতি চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভয় দেখিয়ে কিংবা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

প্রীতি চৌধুরীসহ সব ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন বলে জানান ছাত্রদলের এই নেতা।

এরপর রাজশাহী কলেজের একাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতির সমর্থনে সরব হন। সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে সবার স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সূত্র: এনবিপি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, পাল্টা জবাব

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x