ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

লামাবাসীর ক্ষোভ: জেলা পরিষদে প্রতিনিধি না থাকায় চৌরাস্তায় মানবন্ধন ও সড়ক অবরোধ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখায় ক্ষোভে ফুঁসে উঠেছে লামাবাসী। শনিবার (২ আগস্ট) দুপুরে লামা চৌরাস্তায় সড়ক অবরোধ করে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

লামা উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানেই সড়ক অবরোধ করে মানবন্ধন করেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে অংশ নেন লামার প্রবীণ সাংবাদিক এম রুহুল আমিন, উপজেলা ছাত্র পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ইমদাদুল হক মিলন, শাখার সম্পাদক আব্দুল করিম, সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

বক্তারা বলেন, লামা আয়তন, জনসংখ্যা ও অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকে জেলার গুরুত্বপূর্ণ উপজেলা। অথচ জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লামার কোনো প্রতিনিধি নেই। এতে লামার মানুষের উন্নয়ন ও অধিকারের কথা যথাযথভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না।

তারা বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়, এটি পুরো লামাবাসীর ন্যায্য প্রতিনিধিত্বের দাবি। দ্রুত একজন যোগ্য ও গ্রহণযোগ্য সদস্য অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

লামাবাসীর ক্ষোভ: জেলা পরিষদে প্রতিনিধি না থাকায় চৌরাস্তায় মানবন্ধন ও সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x