প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, একটি দল কীভাবে মজলুম থেকে জালিমে পরিণত হয়, তা জামায়াতে ইসলামীকে না দেখলে বোঝা সম্ভব নয়।
শনিবার (২২ আগস্ট) এনপিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের নেতাকর্মীদের কর্মকাণ্ডের মধ্যে মানুষকে বাজে ভাষায় কথা বলার প্রবণতা রয়েছে। তাঁর দাবি, তাদের মধ্যে সভ্যতা ও মূল্যবোধের ঘাটতি রয়েছে এবং তারা মানুষকে যথাযথ মূল্যায়নও করে না।
তিনি বলেন, ‘আমি একসময় জামায়াতের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছি। সে সময় জামায়াত মজলুম ছিল। কিন্তু একটি দল কীভাবে মজলুম থেকে জালিমে পরিণত হয়, তা জামায়াতকে না দেখলে বোঝা যায় না।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, অনেকে এখনো জামায়াতকে মজলুম হিসেবে বিবেচনা করেন। তবে জামায়াতের বক্তব্য শুনে তাদের মজলুম মনে হয় কি না—এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, বিরোধী দলে থাকা অবস্থায় যারা হুমকি, পেশিশক্তির ব্যবহার, ক্যাম্পাস দখল কিংবা হল দখলের মতো কর্মকাণ্ড করতে পারে, তারা আসলেই বিরোধী দল হতে পারে কি না—সেটিও প্রশ্নের বিষয়।
সূত্র: এনপিবি নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন