ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদী পথে আজিমুশ্বান জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামীর উদ্যোগে চাঁদপুরে নদীপথে আজিমুশ্বান জুলুস ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার ২১ আগস্ট পবিত্র জুম্মা   নামাজের পর চাঁদপুর শহরের ত্রিমোহনা (বড় স্টেশন) এলাকা থেকে জুলুসটি শুরু হয়। পরে জুলুসটি ডাকাতিয়া নদীপথে যাত্রা করে গাছতলা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

নদীপথে আয়োজিত এ জুলুসে দাওয়াতে ইসলামীর নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিসহ আনুমানিক ৩ শ থেকে ৩ শ ৫০  জন অংশগ্রহণ করেন।  এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং মিলাদে অংশ নেন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ জুলুসের আয়োজন করা হয়। পরে শান্তিপূর্ণ পরিবেশে জুলুসটি গাছতলা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদী পথে আজিমুশ্বান জুলুস

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামীর উদ্যোগে চাঁদপুরে নদীপথে আজিমুশ্বান জুলুস ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার ২১ আগস্ট পবিত্র জুম্মা   নামাজের পর চাঁদপুর শহরের ত্রিমোহনা (বড় স্টেশন) এলাকা থেকে জুলুসটি শুরু হয়। পরে জুলুসটি ডাকাতিয়া নদীপথে যাত্রা করে গাছতলা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

নদীপথে আয়োজিত এ জুলুসে দাওয়াতে ইসলামীর নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিসহ আনুমানিক ৩ শ থেকে ৩ শ ৫০  জন অংশগ্রহণ করেন।  এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং মিলাদে অংশ নেন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ জুলুসের আয়োজন করা হয়। পরে শান্তিপূর্ণ পরিবেশে জুলুসটি গাছতলা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x