চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ আগষ্ট সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এতে জেলার বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদকরা অংশ নেন। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সম্পাদকদের বক্তব্য শোনেন এবং জেলার উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর জোর দেন।
জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন