ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার আহ্বান গোলাম পরওয়ারের

তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার সকাল ৯টায় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মীর দায়িত্ব পালন করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে। জনগণের কল্যাণে কাজের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা আরও দৃঢ় করতে হবে।

তিনি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে সব পর্যায়ে প্রার্থী দিয়ে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে এবং বিজয় নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি দলের সব স্তরের জনশক্তির মধ্যে তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক; জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মো. মহিউদ্দিন; জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন, মারুফ আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার আহ্বান গোলাম পরওয়ারের

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x