শনিবার গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সারজিস আলমকে এ কথা বলতে শোনা যায়।
তিনি বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। ওই সময় বর্তমান আইজিপি এসে তার কানে কানে জানতে চান, প্রতিবাদকারীদের বের করে দেওয়া হবে কি না।
সারজিসের ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট কিংবা তোষামোদ করার উদ্দেশ্যে কোনো আইজিপি যখন বিরোধী মতের মানুষদের বের করে দিতে চান, তখন তার আচরণে সাবেক আইজিপি বেনজীরের চরিত্রের প্রতিফলন দেখা যায়।
তিনি আরও বলেন, কিছু মানুষের চাটুকারিতা ও মানসিকতার কারণেই বাংলাদেশ পুলিশ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সরকারের ‘পেটোয়া বাহিনীতে’ পরিণত হয়েছে এবং নিজেদের গৌরব ও মর্যাদা হারিয়েছে।
এনসিপির এই নেতা বলেন, বর্তমান কর্মকর্তারা যদি তাদের পূর্বসূরিদের মতো একই পথে চলেন, তাহলে ভবিষ্যতে পেটোয়া বাহিনীর কর্মকর্তাদের পরিণতি সাবেক আইজিপি বেনজীরের চেয়েও খারাপ হতে পারে।
সারজিস আলম আরও বলেন, যারা প্রকৃত অপরাধের সঙ্গে জড়িত নন, তাদের বিরুদ্ধেও মামলা দেওয়া হচ্ছে। আর যারা নিজেরাই এসব অপরাধের সঙ্গে জড়িত, তারাই মূলত এসব মামলা দায়ের করছে।
সূত্র: আমার দেশ

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন