ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জামায়াতকে নিষিদ্ধ করবেন? আগে দেখুন, যারা নিষিদ্ধ করেছিল তাদের কী পরিণতি হয়েছে’

সরকারি দল বা জোটের কয়েকজন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, অতীতে যারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, তাদের পরিণতি কী হয়েছে, সেটিও আগে বিবেচনা করা উচিত।

রাজধানীর সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে আয়োজিত জামায়াতের এক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের ফেসবুক পেজে প্রকাশিত বক্তব্যের একটি ভিডিওতে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নতুন করে বিএনপি জামায়াতকে নিষিদ্ধ করতে পারে—এমন আলোচনা শোনা যাচ্ছে। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করলে কী হবে, তা পরে দেখা যাবে; বরং আগে যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তাদের পরিণতি কী হয়েছে, তা দেখা উচিত।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জামায়াতকে নিষিদ্ধ করবেন? আগে দেখুন, যারা নিষিদ্ধ করেছিল তাদের কী পরিণতি হয়েছে’

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x