শনিবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।
সাদ্দাম হোসেন বলেন, ১৮টি বিশ্ববিদ্যালয়ে এমন ব্যক্তিদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কোনো কোনো ক্ষেত্রে একটি বিভাগের দায়িত্ব পালনের মতো যোগ্যতা বা সেই ধরনের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও নেই। সরাসরি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা। তার অভিযোগ, শুধু দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং দলের সঙ্গে থাকার কারণেই তারা এসব পদ পেয়েছেন। তিনি বিষয়টিকে মেধার চূড়ান্ত অবমূল্যায়ন হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ক্যাম্পাসগুলো থেকে র্যাগিং, সিট দখল ও ভর্তি বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান শিবির সভাপতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে আদর্শ ও নৈতিকতার ‘মার্কেট প্লেস’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। জুলাই-পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানের প্রধান ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, রাজনীতি বর্তমানে অনেকের কাছে এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে এ ধরনের চেতনা আর চলবে না। এখন শিক্ষার্থীদের কাছে আইডিওলজি, থিম ও নতুনত্ব নিয়ে যেতে হবে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন