এই সমঝোতার আওতায় ইসলামী অর্থনীতি, শরিয়াহ গবেষণা, একাডেমিক শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে তিন প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ার পক্ষে প্রতিষ্ঠানটির মুদির মাওলানা মামুনুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আইএফএ কনসালটেন্সি লিমিটেডের (IFAC) পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম এবং সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজের (CIES) পক্ষে অনুমোদিত প্রতিনিধি মুফতি সানাউল্লাহ এতে স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় ইসলামী অর্থায়ন, শরিয়াহ গভর্ন্যান্স, AAOIFI শরিয়াহ মানদণ্ড, ফিকহুল মু‘আমালাত, করপোরেট ফাইন্যান্স, সুকুক এবং সুদমুক্ত আর্থিক ব্যবস্থা নিয়ে যৌথভাবে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া কর্মশালা, সেমিনার, ওয়েবিনার ও সম্মেলন আয়োজনের পাশাপাশি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
তিন প্রতিষ্ঠানের আলেম, শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা পারস্পরিকভাবে রিসোর্স পারসন ও প্রশিক্ষক হিসেবেও যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক ইসলামী অর্থনীতি ও পেশাগত জ্ঞানের সমন্বয় ঘটানোর সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে দেশে শরিয়াহভিত্তিক অর্থনীতি ও গবেষণায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি ইসলামী অর্থায়ন ও শরিয়াহ গবেষণায় শিক্ষা, প্রশিক্ষণ এবং জ্ঞানচর্চার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে।
সূত্র: হুদহুদ নিউজ

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন