ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

দেশে ফিরে আসুন, সাধারণ ক্ষমা বহাল আছে: বিদেশে থাকা আফগানদের খলিফা হক্কানী

আফগানিস্তানের বাইরে অবস্থানরত রাজনৈতিক নেতাদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানী।

তিনি বলেন, বিদেশে থাকা আফগানদের সম্মানের সঙ্গে দেশে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে। কারণ মাতৃভূমিই তাদের নিজস্ব ঘর। দোহা চুক্তির পর সবাইকে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে এবং কাউকে জবাবদিহির মুখোমুখি করা হবে না।

শুক্রবার (২১ আগস্ট) আফগানিস্তানের বামিয়ান প্রদেশ সফরকালে স্থানীয় কর্মকর্তা, গোত্রীয় প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

সিরাজুদ্দিন হক্কানী বলেন, জাতিগোষ্ঠী, অঞ্চল ও ভাষার ভিত্তিতে যে বিভাজন সৃষ্টি হয়েছিল, তা অন্য দেশগুলোর শত্রুতামূলক প্রচেষ্টার ফল। এখন আফগানরা একটি অভিন্ন ব্যবস্থার অধীনে ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতি আরও দৃঢ় করার দিকে এগিয়ে যাচ্ছে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমারাতে ইসলামিয়ার নেতার অধিকাংশ বক্তব্যে ঐক্য, সংহতি ও একতাবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আনুগত্যের অর্থ রাষ্ট্রব্যবস্থা জনগণের কাছে ঐক্যের দাবি জানাচ্ছে—এমন নয়। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ থাকলে দেশকে অনিরাপদ করে তোলা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, দেশের বর্তমান নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

সূত্র: তোলো নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দেশে ফিরে আসুন, সাধারণ ক্ষমা বহাল আছে: বিদেশে থাকা আফগানদের খলিফা হক্কানী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x