শুক্রবার (২১ আগস্ট) রাতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত ওই নোটিশ দেওয়া হয়। এতে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া সাইদুল ইসলাম রঞ্জু বিড়ি শিল্পনগরী হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
নোটিশে উল্লেখ করা হয়েছে, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার আশ্বাস দিয়ে সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে শোকজের বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু।
তিনি বলেন, সরকারি ভাতা দেওয়ার কথা বলে দলীয় পরিচয় ব্যবহার করে কারও কাছ থেকে টাকা নেওয়া অপরাধ। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর টাকা নেওয়া এবং পরে তা ফেরত দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
নুরুল আমিন দাজু আরও বলেন, বিষয়টি জানার পর পৌর বিএনপির নেতারা তদন্ত করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাইদুল ইসলাম রঞ্জুকে শোকজ করা হয়েছে।
মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমীন বলেন, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে বিএনপি নেতা রঞ্জু প্রথমে তাদের তিনজনের কাছে ৩৪ হাজার টাকা দাবি করেন। পরে আলোচনার মাধ্যমে ৩০ হাজার টাকা দিলে নাম তালিকাভুক্ত করা হবে বলে জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, তালিকায় নাম ওঠানোর আশায় তারা প্রথমে ১৫ হাজার টাকা দেন এবং অবশিষ্ট টাকা কয়েক দিন পর দেওয়ার কথা ছিল। তবে দলীয় পরিচয়ে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পরদিন রঞ্জু সেই টাকা ফেরত দেন।
অভিযোগের বিষয়ে শোকজ পাওয়া সাইদুল ইসলাম রঞ্জু দাবি করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
সূত্র: ইত্তেফাক

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন