ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, ‘এমভি ওশান উইনার’ নামের জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল জাহাজটি।
জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরের এলাকায় ডুবে যায়। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে থাকা ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কর্মকর্তারা জানান, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশান উইনারের নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করে। তখন জানানো হয়, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এরপর জাহাজটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করে নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। রাত ৮টার দিকে দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীও অংশ নিয়েছে। অভিযানের জন্য নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার ঠিক কখন এবং কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন