ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

সরকারের বিনিয়োগ-সংশ্লিষ্ট তিনটি সংস্থা একীভূত করে নতুন একটি কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ নামে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে এখন থেকে বিনিয়োগ-সংক্রান্ত কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে।

নতুন সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ বিষয়ে গতকাল পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x