ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সরকার নয়, যুদ্ধের প্রভাবে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহেও। ফলে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের সংকট তৈরি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সংকটের পেছনে প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব গ্যাস ও এলএনজির ক্ষেত্রেও পড়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। কোথাও কোথাও গ্যাসের অভাবে কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেসব এলাকায় সংকট দেখা দিয়েছে, সেখানে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। জনকল্যাণ, সামাজিক সুরক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল সরকার কীভাবে কাজ করতে পারে, তার উদাহরণ বর্তমান সরকার ইতোমধ্যে দিয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. জহির উদ্দিন স্বপনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সরকার নয়, যুদ্ধের প্রভাবে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x