ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

সপরিবারে বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনের বাসভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে অশ্বারোহী দলটি রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট করে ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়।

ক্রেডেনশিয়াল মাঠে পৌঁছানোর পর পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান। সেখানে তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতদিন এলজিআরডি মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ছিলেন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সপরিবারে বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x