ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলে হুমকি দিয়ে চাঁদা দাবি, প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। কূটনীতিকদের মধ্যে আতঙ্ক তৈরি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই চক্রটি এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ডিবিপ্রধান বলেন, সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটছে এবং বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। চক্রটি ইমেইলের মাধ্যমে হুমকি দিয়ে বিকাশ নম্বরও পাঠাচ্ছে। ওই নম্বরগুলোর বিষয়ে তিন-চারজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।

তিনি বলেন, চক্রটি দুটি ইমেইল পাঠিয়েছে এবং সেগুলোতে বিকাশ নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলোর মালিকরা সম্পূর্ণ নিরীহ এবং এ বিষয়ে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

তবে ঢাকায় চিকিৎসকদের ওপর সাম্প্রতিক হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িত ব্যক্তিদের সঙ্গে দূতাবাসে হুমকি দেওয়ার ঘটনার কোনো যোগসূত্র নেই বলে জানান ডিবিপ্রধান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, তিন-চারটি দূতাবাস ও কয়েকটি সরকারি দপ্তর থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, চক্রটি কয়েকটি ঘটনায় অল্প পরিমাণ অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে বড় ধরনের কোনো সাফল্য তারা পায়নি। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তিন-চারজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা যাবে বলে পুলিশ আশাবাদী।

ডিবিপ্রধান জানান, চক্রটির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের অন্য কোনো থানায় তাদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে কি না, সেটিও যাচাই করা হয়েছে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত অন্য কোনো থানায় তাদের বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা নতুন করে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেছে।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলে হুমকি দিয়ে চাঁদা দাবি, প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x