ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করলে বহিষ্কার: এমপি শওকতুল

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বহিষ্কারও করা হতে পারে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শওকতুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে। নিজ নিজ ইউনিয়ন থেকে নির্বাচিত প্রার্থীরা যাতে বিপুল ভোটে জয়ী হতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। কেউ দলীয় নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। তাই সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।

শওকতুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলীয় প্রতিবেদন সমন্বয় করে যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে এবং শেষ পর্যন্ত একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা এস এম জামান মতিনসহ আরও অনেকে।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করলে বহিষ্কার: এমপি শওকতুল

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x