ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খান

চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদককে হারাম হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খান।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণের ঘটনা আজকের পর আর সহ্য করা হবে না। এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি কালীগঞ্জে থাকতে পারবেন না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, তিনি নিজে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে সাংবাদিকরা যেন তা গণমাধ্যমে প্রকাশ করেন। অন্য কোনো নেতা অনিয়মে জড়িত থাকলেও তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। সাংবাদিকদের শতভাগ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনোভাবেই মবকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো বেসামরিক ব্যক্তি সালিশ-বাণিজ্যে জড়াতে পারবেন না। কেউ অফিস খুলে সালিশ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, বিএনপি নেতা হামিদুল ইসলামসহ অন্যরা।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x