আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ বৃদ্ধির ঘোষণা সামরিক সাফল্য না পাওয়ার ‘নীরব স্বীকারোক্তি’। তার ভাষ্য, সামরিকভাবে জয়ী অবস্থানে থাকলে যুক্তরাষ্ট্রকে নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগের পথে যেতে হতো না।
মোহেবি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন কোনো বিষয় নয়। প্রায় ৪৭ বছর ধরে দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
তার দাবি, অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানকে ঘিরে বিভিন্ন ধরনের ধারণা ও জনমত গড়ে তোলাও যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলের অংশ।
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিটি বৈরী পদক্ষেপ মোকাবিলায় তাদের প্রস্তুত পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক চাপের প্রভাব সামাল দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক আরও বিস্তারের বিষয়টিও এসব পরিকল্পনার অন্তর্ভুক্ত।
মোহেবির দাবি, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়েই ইরান এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাচ্ছে।
এসব উদ্যোগের সুফল অদূর ভবিষ্যতে দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: কালের কণ্ঠ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন