ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

চাঁদে পানি অনুসন্ধানের মিশন পিছিয়ে দিল চীন, সুবিধা পাচ্ছে যুক্তরাষ্ট্র

চাঁদের দক্ষিণ মেরুতে বরফ ও পানির সন্ধানে চীনের বহুল প্রতীক্ষিত রোবোটিক ‘চ্যাং’ই-৭’ মিশনের উৎক্ষেপণ শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় পরিকল্পিত সময়ে অভিযানটি শুরু করা যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা ছিল। তবে মিশনের শতভাগ সাফল্য ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আপাতত উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছে। এটি আবার কবে উৎক্ষেপণ করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

চাঁদের দক্ষিণ মেরুতে বিপুল পরিমাণ হিমায়িত পানি থাকার ধারণা রয়েছে। এই পানি থেকে খাবার পানি, রকেটের জ্বালানি ও অক্সিজেন উৎপাদন করা সম্ভব। সেখানে প্রথম মানব বসতি স্থাপনের লক্ষ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এমন পরিস্থিতিতে চীনের মিশন পিছিয়ে যাওয়ায় কিছুটা সুবিধাজনক অবস্থানে গেল ওয়াশিংটন।

দক্ষিণ মেরুতে নাসার ‘ভাইপার’ রোভার ও ল্যান্ডার পাঠানোর প্রস্তুতি আরও জোরদার করেছে আমেরিকান প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোবোটিক’ এবং জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’।

মহাকাশ গবেষকদের মতে, শুধু চাঁদে অনুসন্ধান চালানো নয়, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই দেশ মূলত চাঁদের সম্পদ সরাসরি ব্যবহারের নতুন যুগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চাঁদে পানি অনুসন্ধানের মিশন পিছিয়ে দিল চীন, সুবিধা পাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x